1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সৌদিতে নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন নরসিংদীর শিবপুরের হাফেজ মুহিব্বুলাহ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৭৭ বার
72

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের জেদ্দা উবহুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন নরসিংদীর শিবপুর উপজেলার কৃতি সন্তান হাফেজ মুহিব্বুল্লাহ মুজিবী।তিনি দেশটির জেদ্দা উবহুর কেন্দ্রীয় মসজিদে ইমাম হিসেবে ও ভিন্নধর্মী হিফজ মাদরাসার দায়িত্বে আছেন।

মুহিব্বুল্লাহ সংবাদ মাধ্যমেকে জানান, আলহামদুলিল্লাহ গত বছর ওমরায় এসেছিলাম। হেরেমে ইতিকাফরত ছিলাম। উবহুর মসজিদের যিনি মাসয়ুল আমাদের দেশে কমিটি বলা হয় তিনি আমার সঙ্গে ইতিকাফরত ছিলেন। তিনি আমার তেলাওয়াত শুনে আমাকে মসজিদের জন্য অফার করেন। তারপর আমি রাজি হলে আমাকে ভিসা ও টিকেট দিয়ে দেন।

তিনি আরও জানান, এখানে খেদমতের অন্যতম একটি দিক হচ্ছে ভিন্নধর্মী হিফজ বিভাগ। আর বাঙালি কিছু মুসল্লি আছে, তাদের আসরের পর তালিম করি।

প্রবাসের মুসলিম কমিউনিটির সাড়া নিয়ে তিনি জানান, আমাদের মসজিদে উন্মুক্ত দীন শিক্ষার মজলিস হয়। এতে বাঙালি কমিউনিটির লোকেরাও বসেন।

মাওলানা মুহিব্বু্ল্লাহ মুজিবী নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজার ইউনিয়নের সৈকারচর গ্রামের মাও. মুজিবুর রহমান কাসেমী রহ ও আলেমা আনোয়ারা বেগম দম্পতির তৃতীয় সন্তান। আট ভাই বোনের মাঝে তিনি তৃতীয়। পাঁচ ভাই সবাই হাফেজ। আর তিন বোন হাফেজা ও আলেমা। মাওলানা মুহিব্বু্ল্লাহ স্বপ্ন দেখেন, দীনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দেয়ার।

তথ্য সূত্র : সময় সংবাদ

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT