1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সিরিজ বোমা হামলার প্রতিবাদে শিবপুরে আ.লীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বার
33

শেখ মানিক : ২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার (১৭ আগস্ট) বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসিন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আলমগীর হোসেন মৃধা, আবদুল হাই মাস্টার,

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা আওয়ামী যুবলীগের লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT