1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বেলাবতে মানববন্ধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৫ বার
68

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বারৈচা বাসষ্ট্যান্ড বারৈচা-রায়পুরা আঞ্চলিক রোডে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা,লিগ্যাল- এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্র ধর,কেন্দ্রীয় উদীচি শিল্পীগোষ্ঠীর সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, বেলাব উপজেলা উদীচি শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি মোঃ শামসুর রহমান কাজল , এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আছমা পারভীন, দেওয়ানেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেহেনা পারভিন’সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘকাল ধরে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মহিলা পরিষদ সবসময় সক্রিয় রয়েছে। তারা আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং কোনো ধরনের বিভেদ বা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া যাবে না। সম্প্রীতি ও সহনশীলতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT