1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়পুরা
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩২৭ বার
231

প্রতি বছরের মত রায়পুরা উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রায়পুরা উপজেলার আধুনিক ইসলামি বিদ্যাপীঠ দারুল ইকরা মডেল মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ঢাকা এর সহযোগী অধ্যাপক ডাঃ ইমরান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নরসিংদী জেলার সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগের উপ- পরিচালক জনাব ডাঃ আমিরুল হক শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের অধ্যাপক ও জেড এইচ সিকদার ইউনিভার্সিটির প্রো- ভিসি অধ্যাপক ড. জসিম উদ্দিন, সংগঠনটির উপদেষ্টা নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবু কাউছার সুমন, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ রাজিব আহমেদ, রায়পুরা উপজেলার সমাজ সেবা অফিসার জনাব খলিলুর রহমান সরকার, রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সোহরাব হোসেন ভূঞা।

তাছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে সংগঠনির মাদার সংগঠন ” আমার নরসিংদী” এর পরিচালনা পরিষদের সদস্য নরসিংদীর হাসানাত ক্রোকারিজ এর মালিক মোঃ নাসের , তিনবারের দেশ সেরা পুরষ্কার প্রাপ্ত এফডব্লিউভি জনাব রেনুকা আফরোজ লিপি ও জনাব তাছলিমা ইসলাম, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তিনজন যথাক্রমে জয়নাল আবেদীন, মোঃ মোস্তফা খান, নূরুদ্দীন আহমেদ, আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা স্বেচ্চাসেবী ফোরাম, সৈয়দ আনোয়ার হোসেন, প্রাইমারি প্রধান শিক্ষক নেতা আসাদ পাইলট, গ্রুপের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য, অবঃপ্রাপ্ত সেনা সদস্য সফিক পারভেজ, প্রাইমারি শিক্ষক মাহবুবুর রহমান খান, প্রাইমারি শিক্ষক জনাব গিয়াস উদ্দিন, মামুন খান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা রাসকিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্বে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন সংগঠনটির পরিচালনা পরিষদের সদস্য জনাব সৈয়দ বিল্লাল, জসিম উদ্দিন, আপেল মাহমুদ সিকদার। সল্প পরিসরে আলোচনা পর্ব শেষে গ্রুপের পরিচালনা পরিষদের সদস্য মাওলানা আফফান আল জামি উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থীসহ সকলকে নিয়ে মোনাজাত করেন৷

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT