1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সাধারচরের জিপিএ-৫ প্রাপ্ত ১৯ শিক্ষার্থী পেল সংবর্ধনা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪১৯ বার
53

মোমেন খান : নরসিংদীর শিবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমনা পরীক্ষায় সাধারচর ইউনিয়নের ১৯ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রাণের সাধারচর সংগঠন মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে ইটাখোলা-গাজীপুর রোডে মালঞ্চ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

মোমেন মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: মিজানুর রহমান মৃধার সভাপতিত্বে ও সাব্বির ভূঁইয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আহ্বায়ক মো: আবু বকর তামিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণের সাধারচর সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ সাইদুল ইসলাম খান, নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার প্রকৌশলী মো: রুবেল রানা, দীপু ট্রেডার্স এর একাউন্টস ম্যানেজার মো: সুমন মিয়া, মালঞ্চ রেস্টুরেন্ট এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আবুল হোসেন, দীপু ট্রেডার্স এর মার্কেটিং অফিসার মো: রবিউল ইসলাম ও পলাশের পাঁপড়ির সংগঠনের সভাপতি মো: রাসেল মাহমুদ প্রমুখ।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে কৃতি শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও জাতির জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করে ভালো মানুষ হয়ে গড়ে ওঠার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।

আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত থেকে ফুল, কৃতী সংবর্ধনা স্মারক ও অমূল্য সম্পদ বই উপহার গ্রহণ করেন কৃতি শিক্ষার্থীরা। প্রানের সাধারচর সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য এস এম মামুনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সহযোগিতায় ছিলেন প্রত্যয় সংগঠনের সভাপতি অলিউল্লাহ ও মোঃ মাজহারুল ইসলাম।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT