1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সাত দিনে ৪ বার ভূমিকম্পে কাঁপল ঘোড়াশাল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৪ বার
54

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সাতদিনের ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে শুক্রবার ( ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে প্রথম দফায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা ছিল সবচেয়ে শক্তিশালী। এ ভূমিকম্পে দুইজনের প্রাণহানি হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নিজস্ব ভবনে ব্যাপক ফাটল দেখা দিয়েছিল। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সাবস্টেশনে আগুন ধরা মতো ঘটনাও ঘটেছে।

দ্বিতীয় দফায় পরের দিন শনিবার সকালে ও তৃতীয় দফায় একই দিন সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৪.৩।

আজ বিকালে চতুর্থ দফা ভূমিকম্পে ঘোড়াশাল, পলাশ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বাসাবাড়ি, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস থেকে দ্রুত বেরিয়ে পড়েন। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভূমিকম্পের এমন ধারাবাহিকতা মানুষকে আতঙ্কিত করে তুলেছে।

ঘোড়াশালের পাইকসা গ্রামের সাইফুল বলেন, আমি অফিসে কাজ করছিলাম। হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে সহকর্মীদের দ্রুত অফিস থেকে বের হয়ে পড়ি। এবার মনে হয়েছিল এটা দীর্ঘস্থায়ী হলে ব্যাপক প্রাণহানি হতো। কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেছেন।

ঘোড়াশালের সোনিয়া নামের এক গৃহিণী জানান, আজ ভূমিকম্প অনুভূত হওয়ার সময় ঘরের ভিতর বিশ্রামে ছিলাম। এসময় ঘরের ভিতর হঠাৎ কেঁপে উঠায় আমার ২ শিশু সন্তানকে ঘরের বাহিরে বের হয়ে আসি। আশে পাশের বাড়ির মানুষদের দেখেছি সবাই ঘরের বাহিরে চলে আসে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের উৎসস্থল নরসিংদীর ঘোড়াশাল। এর আগের তিনটি ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে ছিল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT