1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: বেলাবতে জুয়েল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার
Oplus_131072
56

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

রোববার রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড লক্ষীপুর আলোকিত যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও বাউল গানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হাইকোর্টের একজন মহামান্য বিচারক বলেছিলেন (রং হেডেট) মানে মস্তিষ্ক বিকৃত পাগল। আর তিনিই এখন ভারতের সহায়তায় দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে তাদের দোষরদের সক্রিয় করছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো বসেছিল। দেশে বাকস্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ফ্যাসিজম যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে তার জন্য তারেক রহমান বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার আহবান জানিয়েছেন।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক মিয়ার সভাপতিত্বে ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমির হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু,নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোবারক হোসেন’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT