1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ মানিক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ বার
Oplus_131072
65

শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অধ্যাপক একেএম মোজাম্মেল হক মোল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা আতাহার আলী খান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা কোতোয়ালি মেট্রোপলিটন থানার সমবায় কর্মকর্তা মোঃ জহিরুল আলম ভূইয়া ফারুক, প্রধান উপদেষ্টা ছিলেন কোকাকোলা ফুট প্রোডাক্টস লিমিটেডের হেড অফ ফাইন্যান্স আলহাজ্ব শামসুল আলম বকুল, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, আপন নিবাস আবাসিক মোহাম্মদ আমিনুল হক রনিক,

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা, শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সদস্য আমজাদ হোসেন মৃধা, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামী শুরা ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক মো: আতাউর রহমান, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আমজাদ হোসেন রেনু, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, আফসার উদ্দিন দেওয়ান, শিমুলিয়া বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন ফটিক প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের, সহকারী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘলাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT