1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল “মৃত্যুঞ্জয়ী মুজিব” উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৩ বার
59

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে “মৃত্যুঞ্জয়ী মুজিব” নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরাল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক টিপুর অর্থায়নে ২২ ফিট প্রস্থ এবং ১৮ ফিট দৈর্ঘ্যের এই ম্যুরালটির নকশা এবং নির্মাণ করেন ভাস্কর অলি মাহমুদ। ম্যুরালটির নির্মাণ ব্যয় হয় ৯ লাখ টাকা। ম্যুরাল উদ্বোধন শেষে উপস্থিত সকলকে নিয়ে বঙ্গবন্ধুসহ সকল প্রয়াতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ ড. মো. শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিবপুরের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী ২ আসনের সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা আওয়ামীলীগ সভাপতি জিএম তালেব হোসেন , সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া,

শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বর্তমান সভাপতি শাওন খান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT