1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর সড়কে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৩ বার
33

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাক চাপায় তাসনিয়া নুরী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকা – সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় ওই শিশুর স্বজনরা পুলিশকে অবগত না করে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফন করে।

নিহত শিশু তাসনিয়া নুরী সৃষ্টিঘর এলাকার সরকার বাড়ীর তারেক সরকারের মেয়ে। সে সৃষ্টিঘর সরকারি প্রাথমিক বিদালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

স্থানীয় ও নিহত শিশুর পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শিশু শিক্ষার্থী তাসনিয়া সকালে বাসা থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। সৃষ্টিঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে উঠে এপাশ থেকে অপর পাশে সড়ক পার হওয়ার সময় একটি চলন্ত ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই তাসনিয়ার মৃত‍্যূ হয়।

খবর পেয়ে স্বজনরা এসে ক্লাস মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে ওই শিশুর মৃত‍্যূর বিষয়টি মোবাইল ফোনে স্থানীয় যশোর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদকে অবগত করে ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহের দাফন সম্পন্ন করে।

এব‍্যাপারে যশোর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না ডাক্তার দেখাতে ঢাকায় অবস্থান করছিলাম। নিউ নিহত শিশু মেয়েটির পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোনে আমাকে বিষয়টি অবগত করে। পরে আমি তাদেরকে পুলিশকে বিষয়টি অবগত করার জন্য বলি। এরপর তারা কি করেছে না করেছে আমি আর কিছু জানিনা।

দুর্ঘটনার বিষয় ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা অবগত নন বলে জানান, ওই ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT