1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর মডেল থানায় পুলিশ সদস্যদের ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৭৬ বার
Oplus_131072
79

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুর মডেল থানায় পুলিশ সদস্যদের ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে থানা প্রাঙ্গণে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর বাস্তবায়নে এবং শিবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. কাউছার খান এর অর্থায়নে এই ব্যারাক নির্মাণ করা হবে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুর রহিম, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার, পৌর জামাতের আমীর মাওলানা আবদুল রহমান প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT