1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪০৫ বার
36

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের ২০২১-২০২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন আলোচনা শেষে ক্লাবের নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ভোটের মাধ্যমে ক্লাবের সদস্য কামাল হোসেন প্রধান আহ্বায়ক নির্বাচিত হয়।

আহ্বায়ক কমিটির অপর দুই সদস্য হলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান ও সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন স্বপন। উক্ত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য গঠন করা হয় এবং এই মেয়াদের মধ্যে আহ্বায়ক কমিটি নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠন করবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT