1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর প্রেসক্লাবে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ বার
101

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম খোরশেদ আলম ও সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান।

তাছাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোমেন খান,যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুঁইয়া, ক্রীড়া সম্পাদক ডালিম খান,প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি, নির্বাহী সদস্য নুরুল ইসলাম নূরচান ও খন্দকার আমির হোসেনসহ বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শিবপুর উপজেলা পরিষদ মসজিদের ঈমাম ও খতিব মাওলানা শেখ কাইয়ুম।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT