1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদ ও সাধারণ সম্পাদক মাহবুব নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৬ বার
82

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের আগামী দুই বছর মেয়াদী (২০২৫- ২০২৭) সনের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শিবপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশের কন্ঠের শিবপুর প্রতিনিধি মাহবুব খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোমেন খান ( দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুইয়া (সাপ্তাহিক নরসিংদীর সময়), কোষাধ্যক্ষ ইলিয়াস হায়দার ( দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া সম্পাদক মোঃ ডালিম খান ( ডেইলি মর্নিং গ্লোরী), প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি ( দৈনিক নরসিংদীর নবকন্ঠ), দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া (দৈনিক নরসিংদীর সারাদিন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাছুম মিয়া (দৈনিক গ্রামীণ দর্পণ), নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরুচান (দৈনিক ইনকিলাব) ও খন্দকার আমির হোসেন ( সাপ্তাহিক বাংলার প্রতিচ্ছবি)।

গত ২৯ ডিসেম্বর সোমবার সকালে শিবপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। সভায় ২০২৩- ২০২৫ সনের কমিটির মেয়াদ ২৯/১২/২০২৫ তারিখে শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। পরে উক্ত সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫ – ২০২৭ মেয়াদের আগামী দুই বছরের জন্য উল্লেখিত শিবপুর প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

মোমেন খান /নরসিংদীর কন্ঠস্বর

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT