1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর উপজেলা বিএনপি পুন:গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৫২ বার
79

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপি পুন:গঠন করার লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপি কর্তৃক গঠিত সাংগঠনিক টিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পুটিয়া ইউনিয়নের শেরপুর এলাকায় অবস্থিত মনজুর এলাহীর বাগান বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংগঠনিক টিমের আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সালেহ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাংগঠনিক টিমের সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক উদ্দিন ভূইয়া।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাংগঠনিক টিম ও জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, মাজহারুল হক টিটু, মনিরুল হক জাবেদ, আখতার চৌধুরী খবির। এছাড়া উপজেলা বিএনপির উপদেষ্টা তাইজুল ইসলাম খান ঝিনুক, আবদুল মাতেন মাষ্টার, সহসভাপতি খন্দকার আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান খান,

উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূইয়া জুয়েল, সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা, পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘাব ইউপির সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের আহবায়ক আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT