1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তাপসী রাবেয়া

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৪১৩ বার
44

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান ০১ তাপসী রাবেয়াকে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১১ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাপসী রাবেয়াকে শিবপুর উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

প্রয়াত হারুনুর রশিদ খান এর অসমাপ্ত কাজগুলো সঠিকভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাপসী রাবেয়া।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT