1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে ৭২টি পূজা মন্ডপে বিএনপি নেতা মনজুর এলাহীর অনুদান বিতরণ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৯ বার
75

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী -৩ শিবপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে, উপজেলার কলেজগেইট এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই অনুদান বিতরণ করা হয়। মনজুর এলাহী ব্যক্তিগত ভাবে উপজেলার মোট ৭২ টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫,৫০০/- টাকা করে মোট ৩ লাখ ৯৬ হাজার টাকা অনুদান প্রদান করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ, সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT