1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১০ মে, ২০২৩
  • ৫৫৩ বার
41

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ভর্তি ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাসার।

আটককৃতরা হলেন, ঢাকার যাত্রাবাড়ি থানার সাদ্দাম মার্কেট আমির হামজার বাড়ির ভাড়াটিয়া (ভাসসান) মোঃ জাবেদ (৩৪) ও মিরপুর পল্লবী পলাশ নগর সেকশন ১১ এর ৩৭/৮ নম্বর বাড়ির ভাড়াটিয়া (ভাসসান) মোহাম্মদ আলী (৩২)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কারারচর বড়ইতলা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় হুন্ডা কোম্পানির প্রাইভেট গাড়ীসহ দুইজনকে আটক করা হয়। পরে গাড়িটির ব্যাকডালা তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাড়িটি জব্দ করা হয়।

পুলিশী জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানায়, তারা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে এনে গাড়ীযোগে বহন করে ঢাকায় বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT