1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে সৈয়দ নগর হাইস্কুলের প্রধান শিক্ষক মজিবুর এর বিরুদ্ধে থানায় জিডি

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ বার
Oplus_131072
63

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বিদ্যালয়ে অনুপস্থিত, ফাইলপত্র হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবদুস সাত্তার।

উল্লেখ্য, নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক মজিবুর রহমানের অপসারণের দাবিতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে এবং সকল পরিক্ষা ও ক্লাস বর্জন করে বিদ্যালয়ে তালা দেয় শিক্ষার্থীরা। পরে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজিব, সেনাবাহিনী ও পুলিশ এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ক্লাসে ফিরে শিক্ষার্থীরা।

এদিকে প্রধান শিক্ষক মজিবুর রহমান শারীরিক অসুস্থতা দেখিয়ে দফায় দফায় ছুটি নিতে থাকে এবং বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে রাখে। কাগজপত্র ফেরত চেয়ে বার বার যোগাযোগ করলেও তিনি কর্ণপাত করেনি। এরই প্রেক্ষিতে গত ২৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউএনও শাহ মোঃ সজিব এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনসহ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সাত্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT