1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে আ’লীগের জনসমাবেশ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৭ বার
63

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা গোলচত্বরে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজি মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য সৈয়দ ফজলুর রহমান,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মুক্তিযোদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃধা প্রমূখ।

এসময় জেলা, উপজেলা,পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT