1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ বার
46

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু মহাজোটের আয়োজনে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব মহোৎসব ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শিবপুর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র‍্যালী । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু মহাজোটের সভাপতি শ্রী অসীম কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজন রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুহসীন নাজির,

সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম মাহাবুবুল হাসান মাহাবুব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, আলমগীর হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ,

পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, বাংলাদেশ জাতীয় ঐক্যজোট মুখপাত্র সুশান্ত চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম তজুল, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, প্রেসক্লাবের আহবায়ক কামাল প্রধান প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT