1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৬৬ বার
42

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির উদ্যোগে ৩ শত মেধাবী শিক্ষার্থী’র এককালীন বৃত্তি প্রদান, শিক্ষার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির কামারটেক ক্যাম্পাসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং নরসিংদীর সাবেক জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।

শুভেচ্ছা বক্তব্য দেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. বশিরুল ইসলাম বশির। এসময় ৩ শত শিক্ষার্থীদের মাঝে এক হাজার করে তিন লাখ টাকার মেধা বৃত্তি প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT