1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে মাটির ঘর ভেঙে এক শিশুসহ আহত ৩

শেখ মানিক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৫৪ বার
31

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর মধ্যপাড়া গ্রামে মৃত মজেদ আলীর ছেলে সামসুউদ্দিনের পরিত্যক্ত মাটির ঘর ভেঙে স্বামী-স্ত্রী ও এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায়েছে এই তিনটি প্রাণ। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে পাঁচ দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাদেক মিয়া (৩০), তার স্ত্রী শামীমা (২৪), তাদের একমাত্র মেয়ে সামীরা (৪)।

আহতের মা রোকিয়া জানান, আমার প্রতিবেশী শামসুদ্দিনের মাটির ঘরটির দীর্ঘ ১৫ বছর যাবত পরিত্যক্ত। এই মাটির ঘরটি ভেঙ্গে ফেলার জন্য বারবার জানানোর পরও তিনি আমাদের কথা শুনেনি। কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে যায়। আজ সকালে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল ভেঙে পরে আমাদের টিনের ঘরে।

এ সময় ঘরে থাকা আমার ছেলে, ছেলের বউ ও নাতনি আহত হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। বিকট শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এতে আমাদের টিনের ঘর ও ঘরে থাকা একটি মোটরসাইকেল সহ সকল আসবাবপত্র ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, পরিমান আমি বলতে পারবনা।

স্থানীয়রা জানান, আমরা তাদেরকে বারবার বলেছি মাটির ঘরটা ভেঙে ফেলার জন্য কিন্তু শামসুদ্দিন উনি প্রভাবশালী পরিবার হওয়ায় আমাদের কারোর কথা রাখননি। উনি যদি আগেই ঘরটি সরিয়ে ফেলতো তাহলে আজকে দুর্ঘটনা ঘটতো না। অল্পের জন্য তিনটি প্রাণ রক্ষা পেয়েছে।

ঘরের মালিক সামসুউদ্দিন জানান, ঠিক করেছিলাম আর দুই মাস পরে ঘরটি ভেঙ্গে ফেলার জন্য।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT