1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে মসজিদ ও ঈদগাহ উন্নয়নে সাবেক এমপি’র ৪ লাখ টাকা অনুদান

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৯০ বার
51

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের নাওহালা দক্ষিণপাড়া আবু হাজী বাড়ির জামে মসজিদ নতুন করে সংস্কার কাজের জন্য আগে ২ লাখ ও আজকে ১ লাখসহ মোট ৩ লাখ ও সফরিয়া পশ্চিমপাড়া ঈদগাহ উন্নয়নে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন শিবপুরের সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। তিনি বর্তমানে নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আজ শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সদরে সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেন এর নিকট এই অনুদানের টাকা হস্তান্তর করেন। আর ঈদগাহ কমিটির সভাপতি জাকির হোসেন ভূইয়ার নিকট ১ লাখ টাকা হস্তান্তর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বাঘাব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মুজিবুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক হোসেন আলমগীর হোসেন বকুল, সাবেক ইউপি সদস্য জিয়াউল হক প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT