1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

শিবপুরে বিসিক শিল্প নগরীতে নিহত শ্রমিকদের স্বরণে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার
69

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরীতে চৌধুরী নীটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫৩ জন শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার উদ্যেগে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বিসিক শিল্প নগরী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।

আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, শিল্পপতি মীর মো: রোমান মিয়া, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উপদেষ্টা ভিপি গোলাম রাব্বানী, সাবেক ছাত্রনেতা রিপন রিকাবদার, মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, সাবেক শ্রমিক নেতা মমিন মোল্লা। এছাড়াও স্থানীয় রাজন নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২০০০ সালের ২৫ নভেম্বর চৌধুরী নিটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩ জন শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকদের স্বরণে প্রতিবছর আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করে করে থাকে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT