1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, পালালেন প্রেমিক

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬২৬ বার
36

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে পৌরসভার বান্দারদিয়া এলাকার প্রেমিক তারিকুল ইসলামের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

প্রেমিক তারিকুল ইসলাম বান্দারদিয়া গ্রামের বাছেদ মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই তরুণী উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক তারিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন।

ওই তরুণী জানান, প্রায় পাঁচ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক তারিকুল তাকে একাধিকবার একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই তারিকুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এখন ফোনেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারিকুল। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অবস্থান শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই তরুণী।

পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক তারিকুল ইসলামের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা বাছেদ মিয়া বলেন, সম্প্রতি তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্কের কথা শুনে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। আজ হঠাৎ করেই বাড়িতে এসে অবস্থান নিয়েছে মেয়েটি। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

পৌর কমিশনার জাহাঙ্গীর আলম জানান, তরুণীর অবস্থানের বিষয়টি লোকমুখে শুনেছি। পরিবারের কেউ আমার কাছে আসেনি।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, অবস্থানের বিষয়টি নিয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT