1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৭৩ বার
28

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ফারুক গাজী (৫৩) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ জুলাই ) সকালে উপজেলার মুন্সেফেরচর গ্রামে নির্মাণাধীন মালঞ্চ পার্ক নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

ফারুক গাজী মুন্সেফেরচর গাজী বাড়ির মৃত আলী নেওয়াজ গাজীর ছেলে এবং মালঞ্চ পার্কের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।

নিহতদের স্বজনরা জানান, রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ি থেকে মালঞ্চ পার্কে দায়িত্ব পালনে যান ফারুক গাজী। সকালে বাড়ি ফিরতে দেরি দেখে খোজাখুজি করতে মালঞ্চ পার্কে গিয়ে পানির পাম্পের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা হক মুন্নী বলেন, বিদ্যুৎ পৃষ্ট ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, পানির পাম্পে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT