1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৩৯ বার
29

শেখ মানিক : নরসিংদী শিবপুরে মাদক ও কিশোর গ্যাং থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে খড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যার)।

উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল হক রিকাবদারের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান। খেলার উদ্বোধন করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন আফ্রাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিন ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় অংশগ্রহণ করেন সবুজ দল বনাম লালদল। ২-০ গোলে সবুজ দলকেকে পরাজিত করে। পরে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

এ সময় প্রধান অতিথি বলেন, যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় তরুনদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT