1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে পাবলিক সার্ভিস দিবস উদযাপন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩২২ বার
36

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইঁয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাব এর আহবায়ক কামাল হোসেন প্রধান, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন স্বপন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরচান, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য সফল বাস্তবায়নের জন্য সব কর্মকর্তাকে আহ্বান জানান এবং সবাইকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT