1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে নিখোঁজের ছয়দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার
Oplus_131072
40

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নিখোজের ছয়দিন পর নরসিংদীর শিবপুরে সোহেল মিয়া (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ভূরবুড়িয়া গ্রামের চকের বাড়ির পাশের একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহেল মিয়া নরসিংদী সদর থানার সাটিরপাড়া (কুমিল্লা কলোনি) এলাকার ছেদু মিয়ার ছেলে। সে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন এবং গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাত থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার ইফতারের পর মায়ের কাছে বলে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর রাত ১০টার পর তার কোনো খোঁজ পাচ্ছিলেননা স্বজনরা। পরদিন শুক্রবার তার অটোরিকশাটি শিবপুরের ভূরবুড়িয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি পেলেও সোহেল মিয়াকে পাওয়া যায়নি।

বুধবার সকালে ভূরবুড়িয়া গ্রামের চকের বাড়ির পাশে একটি ডোবায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ এক যুবকের অর্ধগলীত লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে সোহেল মিয়ার লাশ সনাক্ত করে স্বজনরা।

নিহত সোহেলের মা কোহিনূর জানান, পাঁচ থেকে ছয়বছর আগে আমার ছেলেকে গলা কেটে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। এখন কি কারনে আমার ছেলেকে হত্যা করা হয়েছে জানিনা। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সোহেল মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT