1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে নরসিংদী পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩৪৭ বার
Oplus_131072
41

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ শিবপুর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতের ইটাখোলা বুশরা হোটেল এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. বজলুল গনি ভূইয়া, পরিষদের উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

শিবপুর উপজেলা শাখার সমন্বয়ক মোমেন খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বাজেট পরীক্ষক রাসেল মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য ও সেনাসদস্য শফিকুল ইসলাম কিশোর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান, শিবপুর উপজেলা সহ-সমন্বয়ক নরসিংদী টিটিসির জব প্লেসমেন্ট অফিসার রুবেল রানা, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী প্রমুখ।মতবিনিময় শেষে নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা আকরামুল হাসান মিন্টু কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT