1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩২৪ বার
32

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো: সজীব এর সাথে শিবপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শিবপুর উপজেলার প্রশাসন ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তর এবং শিবপুরের সাধারন জনগণের বিভিন্ন সেবা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এসময় শিবপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও শাহ মো: সজীব বলেন, শিবপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারের নিয়মনীতির মাধ্যমে ভালোকিছু করে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই, এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT