1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে জমি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৫ বার
33

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তার দুঃসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এই জের ধরে আজ সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে প্রথমে দ্বীন ইসলাম ও তার ভাই নজরুল এবং ইসমাইল আনোয়ার হাসেনের উপর হামলা করেন। পরে আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালালে দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আনোয়ার হোসেনও ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়। পরে আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, পূর্ব বিরোধ নিয়ে দ্বীন ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT