1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে জনতার হাতে এক ছিনতাইকারী আটক

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৮৮ বার
Oplus_131072
48

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে এক ছিনতাইকারী ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করেছে জনতা। সোমবার (২ জুন) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া এলাকায় ছিনতাইয়ের সময় আটক করে স্থানীয় জনতা। আটক ছিনতাইকারীর নাম সুমন হোসেন, সে নারায়ণগঞ্জের রূপগন্জ উপজেলার মাওয়া এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেসরকারি সংস্থা “আশা” এনজিওর কুন্দারপাড়া জোনাল ব্রাঞ্চের ম্যানেজার শাহজাহান কবির অফিস থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী যাওয়ার পথে ঘাশিরদিয়া এলাকায় পৌঁছোলে পিছন দিক থেকে মোটরসাইকেল নিয়ে তিন ছিনতাইকারী আক্রমন করে। এসময় শাহজাহান কবিরকে মারধর করলে ওনার ডাক চিতকারে আশেপাশের লোকজন এসে সুমন হোসেন নামের এক ছিনতাইকারী ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে ইটাখোলা হাইওয়ে থানার পুলিশের হাতে তুলে দেয়। এসময় অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরে ছিনতাইকারী সুমন হোসেনকে শিবপুর মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে থানার ওসি মনির হোসেন বলেন, জনতার হাতে ছিনতাইকারী আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুমন হোসেন নামের একজন ছিনতাইকারী ও একটি মোটরসাইকেল আটক করে শিবপুর মডেল থানার পুলিশের হস্তান্তর করা হয়েছে। আশা এনজিওর ম্যানেজার শাহজাহান কবিরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT