1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে গৃহবধূর আত্মহত্যা, স্বজনদের দাবি হত্যা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪২৩ বার
58

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে নিজঘর থেকে সোনিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৬ মে) সকালে উপজেলার বংশিরদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন।

নিহত সোনিয়া আক্তার (২৫) শিবপুরের পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার বাদশা সরকারের মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, রাতে স্বামী নিশিদের নির্যাতনে সোনিয়ার মৃত্যর খবর পেয়ে নিজঘরে সোনিয়ার মরদেহ দেখতে পান স্বজনরা। স্বামী নিশিদ পরকীয়া প্রেম করাসহ ও বিদেশে যাবার জন্য সোনিয়ার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে আসছিল। এর আগেও সোনিয়ার পরিবার তাদের খরচে স্বামীকে ঘর করে দেয়াসহ বিদেশে পাঠালেও না বলেই দেশে ফেরত চলে আসেন স্বামী নিশিদ। বিদেশে যাবার জন্য আবারও টাকা না দেয়ায় সোনিয়াকে নির্যাতনে হত্যা শেষে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে স্বামীর পরিবার।

তবে পুলিশ বলছে, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হবে।। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ এলে পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT