1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ মে, ২০২৩
  • ৪৫০ বার
40

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর শিবপুরে কৃষকের জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৭ মে) দুপুরে সাধারচর ইউনিয়নের সৈদের খোলা এলাকায় এক কৃষকের জমির ধান কেটে দেন তারা। নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন ও শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে ধান কাটায় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম শান্ত, যুগ্ন সাধারণ সম্পাদক তারেক মোল্লা, সাধারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল হক জ্বিলহজ্ব, সিনিয়র সহভাপতি মো. রেদুয়ানুল হক রাফি, জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুভ ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের আহ্বানে শিবপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। অসহায় কৃষকদের ধান কেটে দেয়ার এই কার্যক্রম অব্যাহত থাকবে। যদি কোন কৃষক অর্থের অভাবে ধান কাটতে না পারলে ছাত্রলীগের পক্ষ থেকে ধান কেটে দেয়ার ঘোষণা দেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT