1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে কিশোর গ্যাংয়ের প্রধান আলী হোসেন অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৯৫ বার
Oplus_131072
40

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের হোতা মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী (২৮) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানার এসআই রেজাউল ও এসআই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানে ধানুয়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে ৭.৬৫ মি.মি. একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আলী হোসেন শিবপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৬টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে, যেগুলোর সবগুলোতেই আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ঝুলছিল।
এছাড়াও, সে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবহার এবং ভাড়াটে খুনের (কন্ট্রাক্ট কিলিং) সঙ্গে সরাসরি জড়িত ছিল। তার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।

শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, “আলী হোসেন একজন দুর্ধর্ষ ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল হান্নান বলেন, “আলী হোসেনের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা পুলিশের চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ। আমরা নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। এই ধরনের অপরাধীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT