1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬৫৭ বার
27

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ১২ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষকের নাম নারায়ণ চন্দ্র পাল (৫০), সে কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে। ঘটনার পর ধর্ষক নারায়ণ চন্দ্র পালের বাড়িঘর ভাংচুর করে উত্তেজিত জনতা ও ভুক্তভোগীর স্বজনরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে বুধবার ( ৯ এপ্রিল) কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ওই কিশোরী স্থানীয় একটি মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়িতে অবস্থান করছিলো। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি আম গাছ থেকে আম পেড়ে আনতে গেলে প্রতিবেশী নারায়ণ চন্দ্র পাল (৫০) কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় কিশোরীর চাচী গিয়ে দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ভুক্তভোগীর বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT