1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে এক পরিবারের ৬ জনকে অজ্ঞান করে চুরি

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৪২১ বার
37

শেখ মানিক : নরসিংদীর শিবপুর পৌরসভার ৫নং ওয়ার্ড নগর এলাকায় এক পরিবারেরর ছয় সদস্যকে খাবারের সঙ্গে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা, ৮টি মোবাইল ও স্বর্ণের একটি আংটিসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল অভিনব কায়দায় চুরি নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জুন) দিবাগত রাতে ওই এলাকার আব্দুল রশিদ ঠিকাদরের তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা খাবারের মধ্যে চেতনা নাশক ওষুধ স্প্রে করে। পরে ওই খাবার খেয়ে পরিবারের রিনা বেগম (৬০), সুলেখা (৩৫), মাবিয়া (২৮), সাফুরা (২০) ফাহিমা (১৫) ও সেফা (১৪) ৬ সদস্য অজ্ঞান হয়ে পড়েন। একজনের অবস্থা গুরুত্ব হওয়াই নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করা হইয়াছে। সুলেখার স্বামী আবু তালহা মালয়েশিয়া প্রবাসী।

এরপর গভীর রাতে বারান্দার গ্রীল কেটে বাসায় ঢুকে নগদ টাকা, ৮টি মোবাইল ও স্বর্ণের একটি আংটিসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল অভিনব কায়দায় চুরি নিয়েছে দুর্বৃত্তরা। গ্রামের বাড়ী থেকে খবর পেয়ে সকাল ১১দিকে পরিবারের অন্য স্বজন ও প্রতিবেশিরা অজ্ঞান অবস্থায় ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজন কে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ব্যপারে কেউ জানায়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।’.

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT