1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার
38

শেখ মানিক : বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিজ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম-ই একমাত্র সমাধান এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদীর শিবপুর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছাড়াবাড়ি জামিয়া ফজলুল উলুম মাদরাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিবপুর থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মোক্তার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া।

এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ খাইরুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর থানার সভাপতি আব্দুর রহিম মীর। যুব আন্দোলন বাংলাদেশ শিবপুর থানা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক সুমন, ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবপুর থানার শাখার উপদেষ্টা মাওলানা আরিফুল ইসলাম মোল্লা প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনের শেষে সম্মেলনে শিবপুর থানা শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহাগ শিকদার এর নাম ঘোষনা করা হয়। পরেবিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT