1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩১ বার
44

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে আপন দুই ভাইকে নৃসংশভাবে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে তাদের চাচা-চাচী ও চাচাতো ভাইয়েরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো, বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) এবং সাজ্জাদুল ইসলাম রানা (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উভয় পক্ষই প্রতিবেশী এবং আপন চাচাতো ভাই। বিকেলে একটি টিউবয়েলে পানি নিস্কাসনের ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সেটি নিয়ে সন্ধায় পূনরায় ঝগড়ায় লিপ্ত হয় দুই পক্ষ। এসময় সার্জেন্ট মন্টুর ছেলে অলিউল ও সাজ্জাদুলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হমালা চালায় তাদের চাচা মামুন, চাচাতো ভাই দিদারুল এবং বিদুৎ। এসময় ঘটনাস্থলেই ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় বড় ভাই অলিউল ইসলাম সোহাগকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শিবপুর মডলে থানার ভাপ্রপ্ত কর্মকর্তা (ওসি ) আফজাল হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে পুলিশ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT