1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতির আশংকা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮১৩ বার
Oplus_131072
30

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি এ অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০ টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে পরে তা মুহুর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের ১ ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এসময়ে বাজারের ১০টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ৯৯৯ এর মাধ্যমে শিমুলিয়া বাজারে অগ্নিকান্ডের খবর পাই। সাথে সাথে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। ১০টি দোকান পুড়ে গেছে। প্রথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT