1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সাবেক এমপির ৫০ হাজার টাকা অনুদান

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৩৯ বার
39

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার মাছিপুর ইউনিয়নের দুলালপুর দড়িপাড়া গ্রামের কাজলের বাড়ীঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ভষ্মিভূত হওয়ায় আজ শনিবার বিকেলে ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করে পরিবারের নিকট নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সফল জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, (গত ২৫ এপ্রিল) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কাজলের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT