1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০৬৪ বার
Oplus_131072
32

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে শওকত আলী (২৬) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ জুন) শিবপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শওকত শিবপুরের বানিয়াদী এলাকার (ভাসমান) মৃত সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, আজ সোমবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শওকত আলীকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১টি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শওকত আলী শিবপুরের আতঙ্ক, শীর্ষ সন্ত্রাসী ও কিশোরগ্যাংয়ের মূল হোতা। তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ১টি হত্যা মামলা, ৩টি হত্যা চেষ্টা ও ৩টি মাদকসহ ৬টি মামলার চার্জশিট ভুক্ত আসামি। শওকত আলীর নামে ২টি ওয়ারেন্ট মুলতবি আছে। আজ অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করার পর কোর্টে পাঠানো হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT