1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

লোকসংগীতে দেশসেরা পলাশের আপন

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭১২ বার
33

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে লোক সংগীত প্রতিযোগিতায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নরসিংদী পলাশ উপজেলার আপন কুমার বিশ্বাস।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে তাকে ১ম স্থান ঘোষণা করা হয়।

পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের লিটন বিশ্বাস ও সঞ্চিতা রানী বিশ্বাসের ছেলে আপন কুমার বিশ্বাস। মেধাবী আপন লেখা পড়ার পাশাপাশি সংগীত চর্চায় অল্প সময়ে থানা, জেলাসহ সারাদেশেই এখন সুনাম কুড়িয়েছে। সে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজেরর একাদশ শ্রেণির ছাত্র। আপনের মা-বাবা ছেলের এই সাফল্য ধরে রাখতে সকলের দোয়া চেয়েছেন।

আপনের সংগীতের শিক্ষক আসাদুজ্জামান সরকার ও বাউল আরমান জানান, আমরা তাকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সংগীত শিখোনোর চেষ্টা করেছি। এছাড়াও আপন কুমার বিশ্বাসের মা বাবাও এ বিষয়ে তাকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছে সবসময়। সে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় আমরা গর্ববোধ করছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT