1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৫৩ বার
Oplus_131072
43

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় খবর প্রকাশের জেরে পারভেজ আহমেদ নামে এক সাংবাদিককে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৪ মার্চ) বিকেলে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সাংবাদিক পারভজ আহমেদ জানান, আমি দৈনিক আমার বার্তা (মাল্টিমিডিয়া) নরসিংদীর পলাশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত শুক্রবার (২১ মার্চ) রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত শিরোনামে আমার বার্তা ফেসবুক পেজে একটি ভিডিও নিউজ প্রকাশ করা হয়। যে নিউজটি নরসিংদী জেলা প্রতিনিধির নামে প্রকাশ করা হয়। কিন্তু এর জের ধরে ২২ মার্চ ভোরে দুটি অপরিচিত নাম্বার থেকে আমার মুঠোফোনে কল আসে। আমি কল রিসিভ করার পর অজ্ঞাত একজন জানতে চায় আমি কেনো নিউজ করেছি। এজন্য সে আমাকেসহ নরসিংদী ও রায়পুরার সকল সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় আমার জীবনের নিরাপত্তার জন্য পলাশ থানায় অভিযোগ দায়ের করেছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, সাংবাদিক পারভেজ আহমেদকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে এমন বিষয়ে দুইটি ফোন নাম্বার সম্মিলিত একটা অভিযোগ পত্র গ্রহণ করেছি। পুলিশের একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT