1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় ও অবৈধ দখলদার উচ্ছেদ

Reporter Name
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার
38

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজার ও রায়পুরা বাজারসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৭ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ৫টি মামলায় ৫ জনকে মোট ১৫,৫০০ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে ফুটপাত ও ব্রিজ দখল করে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়, যা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

অভিযানটি পরিচালনা করেন রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল। অভিযান চলাকালে রায়পুরা বাজার কমিটির সভাপতি জনাব ফারুক মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি জনাব হারুন-অর-রশিদ এবং রায়পুরা থানা-পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT