1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ১ জন নিহত, আহত ১০

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৩৬৮ বার
22

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছে। এসময় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০ জন। নিহত ওই ব্যক্তির নাম আজগর আলী (৫৫)। সে ওই এলাকার আশ্রাব আলীর ছেলে ও বর্তমান ইউপি সদস্য খালেক হাজী সমর্থক।

শনিবার (১৯ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার মঞ্জুর আলীর ছেলে জামির আলী, তাহার আলীর ছেলে শাহীন আলী, সামসুল হকের ছেলে বাচ্চু মিয়া, আশ্রাব আলীর ছেলে চাঁণ মিয়া সহ আরোও কয়েকজন আহত হয়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, প্রায় ৪ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজন বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে। দীর্ঘদিন গ্রামের বাইরে থাকার পর আজ শনিবার সকালে খালেক সমর্থকরা পুণরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এসময় টেটার আঘাতে আজগর আলীর মৃত্যু হয়। এবং আরোও কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নুরউদ্দিন মো জাহাঙ্গীর জানান, সকাল সাড়ে দশটায় হাসপাতালে টেঁটাবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। তার শরীরে একাধিক টেঁটাবিদ্ধ হয়েছে। এর মধ্যে একটি টেঁটা ঢুকে ফুসফুস ছিদ্র হওয়ায় তার মৃত্যু হয়।

রায়পুরা থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, সকাল সাড়ে দশটায় হাসপাতালে এসে তার মরদেহের সুরতহাল করা হয়। প্রাথমিক সুরতহালে তার শরীরে ৬টি টেঁটা বিদ্ধ দেখা গেছে।

রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT