1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় দরজা ও ভেন্টিলেটর ভেঙে ২ দোকানে চুরি

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৬৫৫ বার
54

এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে পাচঁ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।

শ্রীরামপুর বাজারের লোকনাথ দয়াল স্টোরের স্বত্বাধিকারী উত্তম পাল জানান, পাশের মিষ্টির দোকানের দরজা ভেঙে চোর প্রবেশ করে। এরপর আমার দোকানের ভেন্টিলেটর ও দেওয়ালের কিছু অংশ ভেঙে প্রবেশ করে বিভিন্ন ব্র্যান্ডের আড়াই লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। সকালে পুলিশ এসে দোকান পরিদর্শন করে গেছে।

তিনি আরো জানান, এর আগেও দোকানটিতে চুরির ঘটনা ঘটেছে। বাজারের নৈশপ্রহরী থাকার পরও বারবার চুরির ঘটনা ঘটতে থাকলে ব্যবসা ছেড়ে দিতে হবে বলে জানান তিনি।

মিষ্টি মুখ দোকানের পরিচালক উজ্জল সাহা জানান, দোকানে থাকা একটি সিন্ধুকের তালা ভেঙে তিন লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। গত রাতে বাজার পাহারায় তিনজন নৈশপ্রহরী ছিল। তাদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় বাকি দুজন পাহারায় ছিলেন। মধ্য রাতে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

পৌর কাউন্সিলর আমির হোসেন জানান, দুটি দোকানে চুরি হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে যে কোন ধরনের সহযোগিতা করব।

রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন বলেন, মাদকের সঙ্গে জড়িত একটি চক্র চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকতে পারে। এর আগে এক ব্যবসায়ীকে মারধর করে দোকান থেকে মালামাল নিয়ে গেছে। বারংবার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রায়পুরা থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, শ্রীরামপুর বাজারে দুটি দোকান থেকে নগদ অর্থ ও সিগারেট চুরি হয়েছে। চুরির কাজে ব্যবহৃত শাবল ও হাঁতুড়ি উদ্ধার করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT