1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৮৫ বার
Oplus_131072
56

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রনক নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রেন চলন্ত অবস্থায় রেলের পাশে থাকা একটি কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনক উপজেলার পলাশতলী মধ্যপাড়া এলাকার মইনুল হক লেলিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রনক ও তার এক বন্ধু নরসিংদী শহরে যাওয়ার উদ্দেশ্যে রায়পুরার মেথিকান্দা স্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি আশারামপুর এলাকায় পৌঁছালে রেলের পাশে থাকা একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায় রনক। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রেল লাইনের পাশে ঝুঁকিপূর্ণ গাছপালা পরিষ্কার এবং ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT